স্মার্ট বাংলাদেশের টেকসই কৃষির আধুনিক সমাধান
এ্যাডভানসিয়া বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য ও সমন্বিত কৃষি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে কাজ করছে।Advansia Bangladesh is a trusted and integrated agricultural solutions provider, working to make agriculture in Bangladesh more modern, profitable and sustainable. আন্তর্জাতিক মানের কৃষি প্রযুক্তি, উপকরণ ও বৈজ্ঞানিক সমাধানের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ্যাডভানসিয়া বাংলাদেশ হলো এ্যাডভানসিয়া গ্রুপের একটি শাখা যা ২০০৭ সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয়ে আজ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় কৃষি-প্রযুক্তি ও সমন্বিত কৃষি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।Advansia Bangladesh is a subsidiary of Advansia Group, which was established in Malaysia in 2007 and is today recognized as one of Asia’s leading agri-technology and integrated agricultural solutions providers. সাশ্রয়ী মূল্য, মানসম্পন্ন পণ্য এবং বৈজ্ঞানিক পরামর্শই আমাদের কাজের মূল শক্তি।
আমরা বিশ্বাস করি সঠিক প্রযুক্তি, জ্ঞান ও সহায়তার মাধ্যমে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হতে পারে, আর সেই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য
বাংলাদেশের কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করে তুলতে উচ্চমানের কৃষি উপকরণ, উন্নতমানের বীজ, ফসল সুরক্ষা পণ্য এবং স্মার্ট ফার্মিং প্রযুক্তি সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আমরা বিশ্বাস করি বিশ্বমানের কৃষি প্রযুক্তি দেশের প্রতিটি কৃষকের কাছে সহজলভ্য হওয়া উচিত। বাংলাদেশের কৃষি উৎপাদনকে আরও উন্নত, লাভজনক এবং টেকসই পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করি।
বিশ্বাস ও নির্ভরযোগ্যতা গড়ে তোলা
আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিশ্বাস তৈরি করি। আমাদের কর্মী, গ্রাহক, অংশীদার, কমিউনিটি ও স্টেকহোল্ডারদের সাথে সব ধরনের যোগাযোগে আমরা ধারাবাহিক মান, সততা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করি।
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির মূল্যায়ন
আমরা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিই। এমন একটি সহযোগিতামূলক কর্মপরিবেশ তৈরি করি যেখানে সবাইকে মূল্য দেওয়া হয় এবং সৃজনশীলতা ও উদ্ভাবন বিকশিত হয়।
কৃষি ও সমাজের প্রতি ভালোবাসা ও নিবেদন
আমাদের ভালোবাসা ও আবেগ আমাদের কৃষির উন্নয়নে কাজ করতে, কৃষকদের সহায়তা করতে এবং টেকসই উন্নয়ন প্রচারে অনুপ্রাণিত করে। আমরা আমাদের কর্মীদের মূল্য দিই, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি করি এবং পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করি।
সাশ্রয়ী দামে মানসম্মত পণ্যের নিশ্চয়তাInternational Quality, National Price
বাংলাদেশের কৃষকদের আন্তর্জাতিক মানের অ্যাগ্রোকেমিক্যাল ও টেকনোলজি যুক্তিসঙ্গত মূল্যে পৌঁছে দেওয়া।
এতে কৃষকের উৎপাদন বাড়ে, খরচ কমে এবং ফসল হয় আরও নিরাপদ ও টেকসই।
- Your cart is empty Browse Shop
