এ্যালটেস ৬০ ডব্লিউডিজি

এ্যালটেস ৬০ ডব্লিউডিজি একটি পানিতে দ্রবণীয়, স্প্রেযোগ্য, আধুনিক ইনসেক্টিসাইড যা ধানক্ষেতে বাদামী গাছ ফড়িং দমন ও নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর। এর এন্টিফিডার সিস্টেমিক অ্যাকশন গাছকে দ্রুত সুরক্ষা দেয় এবং পোকার খাওয়া বন্ধ করে ফসলকে রক্ষা করে।

 

ক্যাটাগরি:

বর্ণনা

এ্যালটেস ৬০ ডব্লিউডিজি
(Pymetrozine 50% + Fipronil 10%)
উন্নত এন্টিফিডার প্রবাহমান গুণসম্পন্ন কীটনাশকInsecticides

 

প্রতি কেজিতে ৫০০ গ্রাম পাইমেট্রোজিন এবং ১০০ গ্রাম ফিপ্রোনিল মূল উপাদান বিদ্যমান 

 

ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন।

 

এ্যালটেস ৬০ ডব্লিউডিজি একটি পানিতে দ্রবণীয়, স্প্রেযোগ্য, আধুনিক ইনসেক্টিসাইড যা ধানক্ষেতে বাদামী গাছ ফড়িং (Brown Plant Hopper- BPH) দমন ও নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর। এর এন্টিফিডার সিস্টেমিক অ্যাকশন গাছকে দ্রুত সুরক্ষা দেয় এবং পোকার খাওয়া বন্ধ করে ফসলকে রক্ষা করে।

 

প্রয়োগ ক্ষেত্র

ফসল: ধান
লক্ষ্য পোকা: বাদামী গাছ ফড়িং

 

প্রস্তাবিত ব্যবহার মাত্রা

জমির পরিমাণ প্রয়োজনীয় পরিমাণ পানির পরিমাণ
হেক্টর প্রতি ২৫০ গ্রাম নির্দেশনা অনুযায়ী
একর প্রতি ১০০ গ্রাম প্রয়োজন অনুযায়ী
শতক প্রতি ৫ গ্রাম ১০ লিটার পানিতে

 

ব্যবহার বিধি

  • পোকার আক্রমণ দেখা মাত্র অনুমোদিত মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে।
  • গাছ ভালোভাবে ভিজিয়ে সমানভাবে ছিটাতে হবে।
  • বাতাসের প্রবাহের উল্টো দিকে স্প্রে করা থেকে বিরত থাকুন।

 

সতর্কতা সাবধানতা

  • এ্যালটেস ৬০ ডব্লিউডিজি স্বাদ, গন্ধ নেওয়া, গায়ে লাগানো বা গিলে খাওয়া একেবারেই নিষেধ।
  • স্প্রে করার সময় খাওয়াদাওয়া বা ধূমপান করবেন না।
  • খালি গায়ে বা অতিরিক্ত বাতাসযুক্ত অবস্থায় স্প্রে করবেন না।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।
  • খাদ্য ও পশুখাদ্যের কাছাকাছি সংরক্ষণ করবেন না-ঠাণ্ডা, শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন।
  • খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন।
  • প্রয়োগের পর ১৪-২১ দিনের আগে ফসল সংগ্রহ বা বিক্রি করবেন না।
  • গবাদি পশু, হাঁস-মুরগিকে স্প্রে করা জমিতে প্রবেশ করতে দেবেন না।

 

বিষক্রিয়ার লক্ষণ

  • মাথাব্যথা
  • বমিভাব
  • মাংসপেশীর সংকোচন
  • শ্বাসকষ্ট
  • অতিরিক্ত লালা নিঃসরণ
  • খিঁচুনি

 

প্রাথমিক চিকিৎসা

  • শরীরে লাগলে: সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চোখে গেলে: পরিষ্কার পানি দিয়ে ১০-১৫ মিনিট ধুয়ে নিন।
  • গিলে ফেললে: বমি করান (অচেতন রোগীকে বমি করাবেন না)।
  • দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

প্রতিষেধক
নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।

 

উৎপাদক প্রতিষ্ঠান
Nanjing Essence Fine-Chemical Co. Ltd., China


বাংলাদেশ
ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।

 

বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য পরিবেশের জন্য ক্ষতিকর।

Cart (0 items)