এ্যামিউরন ৭ ইসি

এ্যামিউরন ৭ ইসি একটি উন্নতমানের, স্পর্শক ও সিস্টেমিক গুণসম্পন্ন কীটনাশকInsecticides, যা জাব পোকার খাওয়ার ক্ষমতা নষ্ট করে দ্রুত দমন করে এবং গাছকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।

 

পরিমাণঃ ২৫০ মিলি, ১০০ মিলি, ৫০ মিলি।

ক্যাটাগরি:

বর্ণনা

এ্যামিউরন ৭ ইসি

এ্যামিউরন ৭ ইসি একটি আধুনিক, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা সম্পন্ন এন্টিফিডার ও বৃদ্ধি-নিয়ন্ত্রণকারী (IGR) কীটনাশকInsecticides
এটি পোকার খাওয়া বন্ধ করে দেয় এবং লার্ভার বৃদ্ধি ও রূপান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, ফলে পোকার বংশবিস্তার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হয়।
বিশেষ করে সবজি ফসলে জাব পোকার আক্রমণ দমনে এটি অত্যন্ত কার্যকর।

কার্যকরী উপাদান

প্রতি লিটারে
• এমামেকটিন বেনজয়েট – ২০ গ্রাম
• হেক্সাফ্লুমিউরন – ৫০ গ্রাম

প্রয়োগ ক্ষেত্র

ফসল: বেগুন

 

লক্ষ্য পোকা

জাব পোকা

 

প্রস্তাবিত ব্যবহার মাত্রা

প্রয়োগের ধরন অনুমোদিত মাত্রা
হেক্টর প্রতি ২৫০ মিলি
প্রতি লিটার পানিতে ০.৫ মিলি
একর প্রতি ১০০ মিলি
৫ শতক জমির জন্য ৫ মিলি (১০ লিটার পানিতে)

 

প্রয়োগের সময়

পোকার আক্রমণ দেখা মাত্র

ব্যবহার বিধি

• নির্ধারিত মাত্রা অনুযায়ী পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে নিন।
• গাছের পাতা ও কচি অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।
• সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে স্প্রে করা উত্তম।
• বাতাসের বিপরীতে স্প্রে করবেন না।

সতর্কতা ও সাবধানতা

• স্বাদ নেওয়া, গন্ধ নেওয়া বা গিলে খাওয়া সম্পূর্ণ নিষেধ।
• স্প্রে করার সময় খাওয়া-দাওয়া ও ধূমপান করবেন না।
• খালি গায়ে স্প্রে করবেন না।
• শিশুদের নাগালের বাইরে রাখুন।
• খাদ্য ও পশুখাদ্য থেকে দূরে সংরক্ষণ করুন।
• খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন।

ফসল তোলার আগে অপেক্ষার সময়

স্প্রে করার ১৪-২১ দিনের আগে ফসল খাবার বা বিক্রির জন্য তুলবেন না।

বিষক্রিয়ার লক্ষণ

মাথাব্যথা, বমি ভাব, অতিরিক্ত লালাস্রাব, শ্বাসকষ্ট, মাংসপেশী সংকোচন, খিঁচুনি ইত্যাদি।

প্রাথমিক চিকিৎসা

• গায়ে লাগলে: সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন।
• চোখে লাগলে: ১০-১৫ মিনিট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
• ভুলক্রমে খেলে: বমি করান (অচেতন রোগীকে নয়)।
• দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন।

প্রতিষেধক

নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।

উৎপাদক প্রতিষ্ঠান
Chico Crop Science Co. Ltd., China

বাংলাদেশ ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।

“বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।”

Cart (0 items)