বর্ণনা
এ্যারেন্ডি ৩০ ডব্লিউপি
বিসপায়রিব্যাক-সোডিয়াম ২০% + পাইরাজোসালফিউরন-ইথাইল ১০%
ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন।
এ্যারেন্ডি ৩০ ডব্লিউপি একটি প্রবাহমান গুণসম্পন্ন শক্তিশালী আগাছানাশক (Herbicide), যা মূলত ধান ক্ষেতের আগাছা দমনে ব্যবহৃত হয়।
দমনে সক্ষম আগাছার নাম
- দূর্বা ঘাস (C. dactylon)
- শ্যামা (E. crusgalli)
- পানি কচু (M. vaginalis)
- চেঁচড়া (S. maritimus)
- হলদে মুথা (C. difformis)
প্রস্তাবিত ব্যবহার মাত্রা
| জমির পরিমাণ | প্রয়োজনীয় পরিমাণ | পানির পরিমাণ |
| হেক্টর প্রতি | ১৫০ গ্রাম | নির্দেশনা অনুযায়ী |
| একর প্রতি | ৬০ গ্রাম | প্রয়োজন অনুযায়ী |
| ৫ শতক প্রতি | ৩ গ্রাম | ১০ লিটার পানিতে |
ব্যবহার বিধি
- ধানের চারা রোপণের ৮ থেকে ১৫ দিনের মধ্যে এটি প্রয়োগ করতে হবে।
- নির্দিষ্ট পরিমাণ ওষুধ অনুমোদিত মাত্রা অনুযায়ী জমিতে ভালোভাবে প্রয়োগ করতে হবে।
সতর্কতা ও সাবধানতা
- ওষুধ প্রয়োগের ৭-১৪ দিনের মধ্যে কোনো ফসল বা খাবার জমি থেকে তোলা যাবে না এবং জমিতে গবাদি পশু, হাঁস বা মুরগি প্রবেশ করতে দেওয়া যাবে না।
- ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষেধ এবং বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করা যাবে না।
- শিশুদের নাগালের বাইরে, খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে নিরাপদ ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখুন।
- খালি প্যাকেট ব্যবহারের পর মাটির নিচে পুঁতে ফেলুন।
বিষক্রিয়ার লক্ষণ
- মাথাব্যথা
- বমিভাব
- মাংসপেশীর সংকোচন
- শ্বাসকষ্ট
- অতিরিক্ত লালা নিঃসরণ
- খিঁচুনি
প্রাথমিক চিকিৎসা
- গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে ১০-১৫ মিনিট ধুয়ে নিন।
- গিলে ফেললে বমি করান (অচেতন রোগীকে বমি করাবেন না)।
- দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিষেধক
নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
রেজিস্ট্রেশন নং: এপি – ৭৭০৭।
উৎপাদক প্রতিষ্ঠান
Chico Crop Science Co. Ltd. China
বাংলাদেশ ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।
বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।


