বর্ণনা
এ্যাটামিট ৪৫ ডব্লিউপি
এ্যাটামিট ৪৫ ডব্লিউপি একটি আধুনিক, শক্তিশালী ও দ্রুত কার্যকর কীটনাশকInsecticides, যা চা বাগানের ক্ষতিকর হেলোপেলটিস (চায়ের মশা) দমনে অত্যন্ত কার্যকর। এর স্পর্শক ও প্রবাহমান (Systemic + Contact) কার্যকারিতা পোকার স্নায়ুতন্ত্রে আঘাত করে দ্রুত দমন নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।
প্রধান বৈশিষ্ট্য
• দ্রুত নকডাউন অ্যাকশন
• স্পর্শক ও সিস্টেমিক উভয় কার্যকারিতা
• চা পাতায় কম দাগ, গুণগত মান অক্ষুণ্ণ রাখে
• পোকার পুনরাক্রমণ কমায়
• চা বাগানের জন্য নিরাপদ ও কার্যকর
কার্যকরী উপাদান
প্রতি কেজিতে-
• এসিটামিপ্রিড ২০০ গ্রাম
• পাইরিডাবেন ২৫০ গ্রাম
মূল উপাদান বিদ্যমান।
ফর্মুলেশন
পানিতে দ্রবণীয় স্প্রেযোগ্য গুঁড়া।
প্রয়োগ ক্ষেত্র
ফসল: চা
লক্ষ্য পোকা: চায়ের মশা / হেলোপেলটিস
স্তাবিত ব্যবহার মাত্রা
| ব্যবহার | অনুমোদিত মাত্রা |
|---|---|
| হেক্টর প্রতি | ১৫০ গ্রাম |
| একর প্রতি | ৬০ গ্রাম |
| প্রতি লিটার পানিতে | ০.৩ গ্রাম |
প্রয়োগের সময়
পোকার আক্রমণ দেখা মাত্র।
ব্যবহার বিধি
• নির্ধারিত মাত্রা অনুযায়ী পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন।
• পাতার উভয় পাশে সমানভাবে ভিজিয়ে স্প্রে করা নিশ্চিত করুন।
• সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে স্প্রে করা উত্তম।
সতর্কতা
• স্বাদ নেওয়া, গন্ধ নেওয়া বা গিলে খাওয়া সম্পূর্ণ নিষেধ।
• স্প্রে করার সময় খাওয়া-দাওয়া ও ধূমপান করবেন না।
• বাতাসের বিপরীতে স্প্রে করবেন না।
• শিশুদের নাগালের বাইরে রাখুন।
• খালি প্যাকেট নিরাপদভাবে ধ্বংস করুন।
বিষক্রিয়ার লক্ষণ
মাথাব্যথা, বমিবমি ভাব, অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, মাংসপেশীর দুর্বলতা ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
• গায়ে লাগলে: সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন।
• চোখে লাগলে: ১০-১৫ মিনিট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
• গিলে ফেললে: দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
প্রতিষেধক
নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই- লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
প্যাক সাইজ
১০০ গ্রাম, ৫০ গ্রাম


