এ্যাড-সিপিএ

এ্যাড-সিপিএ (Ad-CPA) একটি কার্যকরী উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। এটি ফুল ও ফল ধারণ বৃদ্ধি করে এবং ফল ঝরা রোধ করে ফলনের পরিমাণ ও গুণগত মান উন্নত করে।
প্যাক সাইজঃ    ১০০ মিলি
রেজিস্ট্রেশন নং: আইএমপি ৮৬৬৫
ক্যাটাগরি:

বর্ণনা

এ্যাড-সিপিএ (Ad-CPA)

৪-সিপিএ (4-CPA) / 4-Chlorphenoxy Acetic Acid 1250 ppm

উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক (Plant Growth Regulator)

প্যাক সাইজঃ    ১০০ মিলি

 

ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন।

 

এ্যাড-সিপিএ (Ad-CPA) একটি কার্যকরী উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। এটি ফুল ও ফল ধারণ বৃদ্ধি করে এবং ফল ঝরা রোধ করে ফলনের পরিমাণ ও গুণগত মান উন্নত করে।

 

প্রয়োগ ক্ষেত্র

ফসল: গ্রীষ্মকালীন টমেটো

 

প্রয়োগ পদ্ধতি

  • ১ম প্রয়োগ: চারা অবস্থায় (৪-৬ টি পাতা আসার পর)।
  • ২য় প্রয়োগ: বাড়ন্ত অবস্থায়।
  • ৩য় প্রয়োগ: ফুল ও ফল আসার আগে বা পরে।

 

প্রয়োগ মাত্রা:

  • প্রতি ৫ লিটার পানিতে ১ মিলি।

 

উপকারিতা:

  • ফসলের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করে।
  • ফুল ও ফল ঝরা রোধ করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে।
  • ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • সঠিক ব্যবহারে গাছের বৃদ্ধি সুষম হয় এবং ফলন বাড়ে।
  • ব্যবহারে ফলনের শতকরা ১৫-২৫ ভাগ বৃদ্ধি পায়।

 

সতর্কতা সাবধানতা

  • এ্যাড-সিপিএ এর স্বাদ, গন্ধ নেওয়া, গায়ে লাগানো ও গিলে খাওয়া নিষিদ্ধ।
  • ছিটানোর সময় পানাহার বা ধূমপান করবেন না।
  • বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।
  • খালি বোতল/পাত্র নষ্ট করে মাটির নিচে পুঁতে ফেলুন।

 

বিষক্রিয়ার লক্ষণ

  • মাথাব্যথা
  • বমিভাব
  • মাংসপেশীর সংকোচন
  • শ্বাসকষ্ট
  • অতিরিক্ত লালা নিঃসরণ
  • খিঁচুনি

 

প্রাথমিক চিকিৎসা

  • শরীরে লাগলে: সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চোখে গেলে: পরিষ্কার পানি দিয়ে ১০-১৫ মিনিট ধুয়ে নিন।
  • গিলে ফেললে: বমি করান (অচেতন রোগীকে বমি করাবেন না)।
  • দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

রেজিস্ট্রেশন নং: আইএমপি ৮৬৬৫

উৎপাদক প্রতিষ্ঠান
Chico Crop Science Co. Ltd., China


বাংলাদেশ
ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।

Cart (0 items)