বর্ণনা
এড-বো ২০ – Ad-Bo 20
Solubor Boron (Boron 20%)
ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনাবলী ভালোভাবে পড়ুন।
উপাদান: বোরন ২০%
সলুবর বোরনের উপকারিতা:
১) গাছের ফুল ধারণ ও স্থায়িত্ব বৃদ্ধি করে ২) মাটির পুষ্টি শোষণ বৃদ্ধি করে ৩) ফল ধারণ ক্ষমতা বাড়ায় ও বীজ গঠন উন্নত করে
৪) ফসলের গুণগত মান উন্নত করে ৫) নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম গ্রহণে সহায়তা করে
সলুবর বোরনের অভাবে লক্ষণ:
১) নতুন পাতায় সাদা দাগ দেখা যায় ২) পাতা কুঁকড়ে যায় ৩) গাছের বৃদ্ধি ব্যাহত হয় ৪) ফলন কমে যায় ৫) ফল বিকৃত হয়
প্রয়োগ ক্ষেত্র:
এড-বো ২০ – Ad-Bo 20 (সোলিউবল বোরন) সার ধান, গম, ভুট্টা, আলু, পিয়াজ, রসুন, কলা, আম, তরমুজ, আনারস, পেঁপে, পান, চা, পাট, গাজর, লাউ, সবজি ও ডাল জাতীয় ফসলসহ সব ধরনের ফসলে ব্যবহার করা যায়।
প্রয়োগমাত্রা:
| ফসল | মাটিতে প্রয়োগের ক্ষেত্রে | পাতায় স্প্রে করার ক্ষেত্রে |
|---|---|---|
| এড-বো ২০ | ২৫০-৫০০ গ্রাম/একর | ২০-৩০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে |
বিশেষ দ্রষ্টব্য:
সুপারিশকৃত মাত্রা অনুযায়ী ব্যবহার করুন। অতিরিক্ত প্রয়োগে ফসলের ক্ষতি হতে পারে।
সতর্কতা:
শিশুদের নাগালের বাইরে রাখুন। খাবার থেকে দূরে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না।
রেজিস্ট্রেশন নং: আইএমপি ৮৬৬১
উৎপাদক প্রতিষ্ঠান
Chico Crop Science Co. Ltd., China
বাংলাদেশ ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।
বালাইনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।


