বর্ণনা
এ্যাড-সিপিএ (Ad-CPA)
৪-সিপিএ (4-CPA) / 4-Chlorphenoxy Acetic Acid 1250 ppm
উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক (Plant Growth Regulator)
প্যাক সাইজঃ ১০০ মিলি
ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের নির্দেশনাবলী ভালোভাবে পড়ে নিন।
এ্যাড-সিপিএ (Ad-CPA) একটি কার্যকরী উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। এটি ফুল ও ফল ধারণ বৃদ্ধি করে এবং ফল ঝরা রোধ করে ফলনের পরিমাণ ও গুণগত মান উন্নত করে।
প্রয়োগ ক্ষেত্র
ফসল: গ্রীষ্মকালীন টমেটো
প্রয়োগ পদ্ধতি
- ১ম প্রয়োগ: চারা অবস্থায় (৪-৬ টি পাতা আসার পর)।
- ২য় প্রয়োগ: বাড়ন্ত অবস্থায়।
- ৩য় প্রয়োগ: ফুল ও ফল আসার আগে বা পরে।
প্রয়োগ মাত্রা:
- প্রতি ৫ লিটার পানিতে ১ মিলি।
উপকারিতা:
- ফসলের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করে।
- ফুল ও ফল ঝরা রোধ করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে।
- ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- সঠিক ব্যবহারে গাছের বৃদ্ধি সুষম হয় এবং ফলন বাড়ে।
- ব্যবহারে ফলনের শতকরা ১৫-২৫ ভাগ বৃদ্ধি পায়।
সতর্কতা ও সাবধানতা
- এ্যাড-সিপিএ এর স্বাদ, গন্ধ নেওয়া, গায়ে লাগানো ও গিলে খাওয়া নিষিদ্ধ।
- ছিটানোর সময় পানাহার বা ধূমপান করবেন না।
- বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না।
- শিশুদের নাগালের বাইরে রাখুন।
- খালি বোতল/পাত্র নষ্ট করে মাটির নিচে পুঁতে ফেলুন।
বিষক্রিয়ার লক্ষণ
- মাথাব্যথা
- বমিভাব
- মাংসপেশীর সংকোচন
- শ্বাসকষ্ট
- অতিরিক্ত লালা নিঃসরণ
- খিঁচুনি
প্রাথমিক চিকিৎসা
- শরীরে লাগলে: সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- চোখে গেলে: পরিষ্কার পানি দিয়ে ১০-১৫ মিনিট ধুয়ে নিন।
- গিলে ফেললে: বমি করান (অচেতন রোগীকে বমি করাবেন না)।
- দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
রেজিস্ট্রেশন নং: আইএমপি ৮৬৬৫
উৎপাদক প্রতিষ্ঠান
Chico Crop Science Co. Ltd., China
বাংলাদেশ ফ্যাক্টরি:
জহুরচান্দা, আশুলিয়া, সাভার, ঢাকা।


